বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেহেরপুরের সীমান্তে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

উচ্চকন্ঠ   14-Jan-2025   56

Photo

এফএনএস: ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্তের ১০৪নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। নুর হোসেন ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে– এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেন বিজিবির মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামসহ তার সঙ্গে থাকা ফোর্স। সন্দেহভাজন এক ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করেন বিজিবির সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করে সে। বিজিবি তার পেছনে ধাওয়া করে। পরে মাঠের মধ্যে থেকে আটক করা হয় নুর হোসেনকে। তার শরীরে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে প্যাঁচানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় অস্থিতিশীলতা...

Photo

খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর অনুলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সিএলপিএ-এর সহযোগিতায় এবং পদ্মা সমাজকল্যাণ...

Photo

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

এফএনএস: ১৮ দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে...

Photo

১৬ মাসের সংসারের পর ধর্ষণ মামলা: স্বামী কারাগারে

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় ১৬ মাস স্বামী-স্ত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত