রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   15-Feb-2025   52

Photo

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, গত শুক্রবার দুপুর ১২টা থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। তারা বিভিন্ন মামলার আসামি। তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসবিরোধী আইনে ও দÐবিধি আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তাররা হলেন- কোতোয়ালি থানার অভিযানে তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩); খুলশী থানার অভিযানে মো. আবু ফয়সাল (৩৩); বাকলিয়া থানার অভিযানে মধুসদন দত্ত (৪৫); চান্দগাঁও থানার অভিযানে মো. শওকত হোসেন ওরফে বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯); চকবাজার থানার অভিযানে নূর হোসেন (৪৮); বায়েজিদ বোস্তামী থানার অভিযানে মো. ইমন (৩৪); পাঁচলাইশ থানার অভিযানে মো. আবু হানিফ (২৫), মো. শুক্কুর আলী বাবু (২৩); ইপিজেড থানার অভিযানে মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯), মো. আলাউদ্দিন (৩২); বন্দর থানার অভিযানে মো. মুরাদ (৩৫); আকবরশাহ থানার অভিযানে রবিন দাশ (২৭); পতেঙ্গা মডেল থানার অভিযানে মোহাম্মদ রাহাদ (২০); কর্ণফুলী থানার অভিযানে শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) ও হালিশহর থানার অভিযানে ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

office@ukantho.com


Photo

বিস্ফোরক আইনের মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ ২২ জন

এফএনএস: রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগে...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে মাদক উদ্ধার সহ আটক দুই

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

Photo

ঝিনাইদহে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপিত হচ্ছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের...

Photo

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

এফএনএস: আমেরিকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত