বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   03-Aug-2025   58

Photo

এফএনএস: কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে (৫৫) বাড়ির সামনে থেকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। রোববার উপজেলার চাঁন্দাইশ গ্রামে সড়কের পাশ থেকে তার হাত ও পায়ে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামের যুবলীগ নেতা শেখ ফরিদ, সালেহ আহমদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বারদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে আসছে। এ ব্যাপারে আদালতে দুই পক্ষের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। রোববার আলাউদ্দিন মেম্বার তার চাচাতো ভাই একই গ্রামের আবুল বাশারের জানাজার নামাজ শেষ করে বেলা সাড়ে ১২টায় বাড়ির সামনে পৌঁছালে একদল মুখোশধারী সিএনজিচালিত অটোরিকশায় তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। বাড়ি থেকে মোবাইল ফোনে অপহরণের সংবাদ পেয়ে আলাউদ্দিনের ভাগনে তারেক ও ডা. আনোয়ার মুখোশধারীদের পিছু নেন। উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে দেখতে পান তারা। এ সময় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিন মেম্বারের স্বজন ডা. আনোয়ার ও তারেক জানান, তার সঙ্গে স্থানীয় ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ, শহীদদের দীর্ঘদিনের দ্বন্দ্ব। তারাসহ মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে সিএনজি অটোরিকশায় অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। এদিকে, এই ঘটনার পরপর আলীয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, একজনকে হত্যার খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আসামিদের গ্রেপ্তার ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত আছে।

office@ukantho.com


Photo

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

এফএনএস: নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের...

Photo

সিরাজগঞ্জে ইটভাটার আগুনে পুড়ল ২০০ বিঘা জমির ধান

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার আগুনে ৯৭ জন কৃষকের ২০০ বিঘা...

Photo

ভারতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লকের বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার

এফএনএস: ভারতে বাংলাদেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ...

Photo

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকায় স্যার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত