মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

উচ্চকন্ঠ   12-Jul-2025   56

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় “নড়াইলের সর্বস্তরের ছাত্র-যুব জনতা” ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলার সভাপতি মো. ইমাম হোসেন সেলিম।
মিছিলটি পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আনিসুজ্জামান সোহাগ,জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. সাজ্জাদ হুসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা সাধারণ সম্পাদক ডা. এস এম নাসির উদ্দিন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব মো. শাফায়াতসহ আরো অনেকে। এ সময় জেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখন নিজেদের কর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না। যারা ১৬ বছর মজলুম ছিল, তারাই এখন জালিম হয়ে উঠেছে। এই চাঁদাবাজি ও সন্ত্রাসের আমরা বিচার চাই।”
তারা আরও বলেন, “শুধু সোহাগ নয়—গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে যারা খুন হয়েছেন, প্রত্যেক হত্যার বিচার করতে হবে। আর যদি জেলা প্রশাসক ও পুলিশ সুপার চাঁদাবাজ ও খুনিদের ধরতে ব্যর্থ হন, তাহলে তাদের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”

office@ukantho.com


Photo

তারেক রহমান শিক্ষকদের আন্দোলনে নীতিগতভাবে একমত: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটি...

Photo

দ্রুতই বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে: ডা. জাহিদ

এফএনএস: দ্রুতই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির...

Photo

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে: জুবাইদা রহমান

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,...

Photo

ওষুধ কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় তরুণের মৃত্যু

এফএনএস: শেরপুরের চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় আশিক মিয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত