শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মাস্টার ইমান আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে স্মরণসভা মঙ্গলবার

উচ্চকন্ঠ   25-May-2026   44

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক সভাপতি, প্রয়াত কৃষকনেতা মাস্টার ইমান আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৬ মে) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে|
আয়োজক সূত্রে জানা যায়, এ উপলক্ষে সকাল ৯টায় মল্লিকপুর গ্রামে তাঁর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ও শপথ পাঠ অনুষ্ঠিত হবে| পরে সকাল ১০টায় মল্লিকপুর মোড়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে| বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন| সংগঠনের পক্ষ থেকে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে|
উল্লেখ্য, মাস্টার ইমান আলী ১৯৩০ সালের ১ আগস্ট তৎকালীন যশোর জেলার ঝিনাইদহ মহকুমার কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এক কবিরাজ পরিবারে জন্মগ্রহণ করেন| তাঁর পিতা কবিরাজ ওয়ারেশ আলী এবং মাতা আছিয়া খাতুন| ছাত্রজীবন থেকেই তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন| যশোর জিলা স্কুলে অধ্যয়নকালে ব্রিটিশবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়ে পুলিশের নির্যাতনের শিকার হন, যা পরবর্তীতে তাঁকে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে আরও দৃঢ়ভাবে সম্পৃক্ত করে|
পরবর্তীতে যশোর মাইকেল মধুসূদন কলেজ থেকে আই.এ পাস করেন তিনি| তেভাগা আন্দোলন, কৃষক সংগ্রাম এবং গণমানুষের অধিকারের আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন| কর্মজীবনে পাকিস্তান সিভিল সাপ্লাই বিভাগে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগ দিলেও রাজনৈতিক মতাদর্শ ও প্রগতিশীল অবস্থানের কারণে ১৯৫৪ সালে সরকারি চাকরি হারান|
এরপর শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন মাস্টার ইমান আলী| গৃহশিক্ষকতা দিয়ে শুরু করে কারবালা ও খড়কী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন| পরে ১৯৭০ সালে মাহমুদুর রহমান হাই স্কুল প্রতিষ্ঠায় অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ১৯৯০ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন|
শিক্ষকতার পাশাপাশি তিনি কৃষক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন| কমরেড আবদুল হকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তান কৃষক সমিতি এবং মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি গণমানুষের অধিকারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন| ১৯৬৯ সালের গণআন্দোলনের সময় কেশবপুরে এক জনসভায় সাম্প্রদায়িক শক্তির হামলারও শিকার হন তিনি|
কৃষক আন্দোলন, শিক্ষকতা এবং গণতান্ত্রিক সংগ্রামে তাঁর অবদান আজও এলাকার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন|

office@ukantho.com


Photo

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে পালাতে সাহায্যের অভিযোগে গ্রেফতার উজ্জ্বল রিমান্ডে

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার...

Photo

আমরা প্রস্তুত, ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে পারবো: ইসি কমিশনার

এফএনএস: আগামী ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ...

Photo

জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে কালীগঞ্জের শাহনেওয়াজ শাহিন

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের...

Photo

ঝিনাইদহে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত