বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে কালীগঞ্জের শাহনেওয়াজ শাহিন

উচ্চকন্ঠ   10-Aug-2025   45

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের শেখ শাহনেওয়াজ শাহিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেছিলেন। আহ্বায়ক কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্যসচিব করে আংশিক কমিটি প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে ৮ই আগষ্ট শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদল বর্ধিত কমিটি প্রকাশ করেন, বর্ধিত এই আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে আব্দুল গফুর শেখের ছেলে শেখ শাহনেওয়াজ শাহীন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী।
নবনিযুক্ত যুগ্ম আহবায়ক শেখ শাহনেওয়াজ শাহীন বলেন, দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমার সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় বাংলাশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি, এই কমিটির কাজ শেষ হলে নিয়মিত শিক্ষার্থীদের হাতে বর্তমান কমিটি দায়িত্ব হস্তান্তর করবেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার লালিত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগের নির্যাতনের কারণে আমি মাস্টার্স সম্পন্ন করতে পারিনি। আমরা পারিবারিক ভাবে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত, আমি সরাসরি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত স্কুল জীবন থেকে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের সরাসরি সব ধরনের মিটিং মিছিলে সক্রিয় ভাবে অংশগ্রহন করে আসছি। ২০০৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে অদ্যাবধি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। বিশ্ববিদ্যালয়ে একাধিক হামলা-মামলার শিকার হয়েছি, পারিবারিকভাবে আওয়ামী নির্যাতনের শিকার হয়েছি এবং আমাদের বাড়িতে হামলা-ভাংচুর, বোমা নিক্ষেপ পর্যন্ত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ায় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশসহ আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি এজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের...

Photo

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট ॥ খালি হাতে ফিরছেন সেবা প্রত্যাশীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে...

Photo

মোবারকগঞ্জ চিনিকল আকস্মিক পরিদর্শন করলেন এমপি আবু তালিব

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪...

Photo

ক্লিন নড়াইল গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত