বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

উচ্চকন্ঠ   25-Feb-2026   64

Photo

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন গত মঙ্গলবার। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনিই বিষয়টি জানিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্ব-পরিবারে আগামী ২৮ ফেব্রুয়ারি জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সঙ্গে নিয়ে সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দেন। ইফতার মাহফিলে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। গোলাম পরওয়ার জানান, প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তিনি আমীরে জামায়াতের সঙ্গে ফোনে কথা বলেন ও কুশল বিনিময় করেন। এ সময় ভবিষ্যতে সরকার ও বিরোধীদল উভয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করে জামায়াত সেক্রেটারি।

office@ukantho.com


Photo

বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান দুদুর

এফএনএস: বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত...

Photo

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ঝিনাইদহের একই পরিবারের তিনজনসহ পাঁচজনের পরিবারে চলছে শোকের মাতম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বাস ও ট্রেনের মুখোমুখি...

Photo

মাঝারি আকৃতির অর্থপাচারের ১২৫ কেস চিহ্নিত হয়েছে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাঝারি আকৃতির...

Photo

স্কুলেই টাইফয়েডের টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মানিক ঘোষ, কালীগঞ্জ প্রতিবেদক: সারাদেশের মতো ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত