রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ঝিনাইদহের একই পরিবারের তিনজনসহ পাঁচজনের পরিবারে চলছে শোকের মাতম

উচ্চকন্ঠ   24-Mar-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জনের মধ্যে ৫ জনের বাড়ি ঝিনাইদহে। এর মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
পরিবারের সদস্যরা জানায়, মহেশপুর উপজেলার পাতবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন এবং তাঁর দুই মেয়ে খাদিজা (৫) ও মরিয়ম (৩) ঈদ উপলক্ষে মহেশপুর থেকে নোয়াখালীর উদ্দেশে মামুন পরিবহনের একটি বাসে রওনা হয়েছিল। পথে দুর্ঘটনায় মারা যায় তারা। এছাড়াও এ ছাড়া মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের সোনালি বেগম (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তাঁর স্বামী ইমামুল ইসলাম (৫৮) ও আয়েশা (৭) নামে এক শিশু আহত হয়েছেন। তাঁরাও নোয়াখালীতে বড় ছেলের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জিহাদ হোসেনও একই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঈদের নামাজ শেষে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। নিহত এসব পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় ভারি হয়ে পড়েছে এলাকার পরিবেশ।
ভোরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালায়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

সাফ জয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

এফএনএস: বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন...

Photo

ঝিনাইদহে সাইবার সেলের ৫৭টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ডিজিটাল অপরাধ দমন ও জননিরাপত্তা...

Photo

পরকীয়ার জেরে পুলিশ সদস্যকে হত্যা, গ্রেপ্তার ৬

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে পুলিশ সদস্য স্বামী মো....

Photo

কালীগঞ্জে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ, ১১ মামলা দায়ের

জামির হোসেন ও মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত