বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দাবি পূরণের আশ্বাসে বিচারকদের কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার

উচ্চকন্ঠ   16-Nov-2025   77

Photo

এফএনএস: রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢ়ুকে তার ছেলেকে হত্যা করার পরিপ্রেক্ষিতে বিচারকদের ঘোষিত দুই দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে বিচারকদের পূর্ব ঘোষণা অনুযায়ী রোববারের কলম বিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। গত শনিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সারাদেশের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসেসিয়েশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দুই দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রæতি প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। এর আগে, গত ১৪ নভেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গত ১৩ নভেম্বর আনুমানিক বিকেল ৪টায় রাজশাহীর বিজ্ঞ মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের (জেলা জজ) বাসভবনে দুর্বৃত্তের নৃশংস ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৭) নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে। অ্যাসোসিয়েশন ওই বর্বরোচিত ঘটনায় হত্যাকান্ডের শিকার তাওসিফ রহমান সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। বিবৃতিতে সারাদেশের বিচারকদের নিরাপত্তার বিষয়ে উৎকণ্ঠা প্রকাশের পাশাপাশি গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে সোপর্দ করার পূর্বেই বিধি-বহিভর্‚তভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশন ২ দফা দাবি সরকারের কাছে পেশ করে। এর মধ্যে সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে। এছাড়া রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার হওয়া আসামিকে আইন বহিভর্‚তভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনের দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিবৃতির পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওই দাবি বাস্তবায়নপূর্বক বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না হলে রোববার থেকে সারাদেশের বিচারকরা একযোগে কলম বিরতি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্বঘোষণা অনুসারে বিচারক পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে রোববার কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি চলবে; একইসঙ্গে নিহতের আত্মার মাগফেরাত কামনায় সব জেলা আদালতের বিচারকদের সুবিধাজনক সময়ে দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ করা হলো।

office@ukantho.com


Photo

তৃষ্ণার্ত কৃষকের পাশে সাবেক ছাত্রনেতা জুয়েল: ১২ গ্রামে সুপেয় পানির নলকূপ স্থাপন

হাবিব ওসমান, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের...

Photo

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত-৫

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চারমাইল এলাকায়...

Photo

প্রান্ত দাস, জীবনযুদ্ধে হার না মানা এক সৈনিক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

যাত্রীকে খুঁজে ১০ ভরি সোনার গয়না ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক

এফএনএস: সিএনজিচালিত অটোরিকশায় পাওয়া ১০ ভরি সোনার গয়না প্রকৃত মালিককে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত