শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রান্ত দাস, জীবনযুদ্ধে হার না মানা এক সৈনিক

উচ্চকন্ঠ   19-Apr-2025   74

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের এক অদম্য যুবক প্রান্ত দাস। শারীরিক ও বাকপ্রতিবন্ধকতা তাকে থামিয়ে রাখতে পারেনি। বর্তমান সমাজে যেখানে অনেক সুস্থ মানুষই নানা অজুহাতে ভিক্ষাবৃত্তিকে জীবিকার পথ হিসেবে বেছে নিচ্ছেন, সেখানে প্রান্ত নিজের শ্রমে গড়ে তুলেছেন আত্মমর্যাদাসম্পন্ন এক জীবন।
প্রান্ত দাসের পিতা উজ্জ্বল দাস পেশায় একজন রিকশাচালক। তার সীমিত আয়ে একটি পরিবারের খরচ চালানো প্রায় অসম্ভব। তাই পিতাকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন ছেলে প্রান্ত। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সে প্রতিদিন গলায় ঝুলিয়ে নেয় প্লাস্টিকের ঝুড়ি, আর সকাল থেকে রাত পর্যন্ত কালীগঞ্জ শহরের রাস্তায় রাস্তায় ফেরি করে তিলের খাজা, ঝুরি ভাজা, শনপাপড়ি ইত্যাদি বিক্রি করে।
প্রান্ত জানায়, প্রতিদিন সে গড়ে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করে থাকে, যা দিয়ে নিজের মতো করে সংসারে সাহায্য করছে। পরিবারের প্রতি তার এই দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা সত্যিই প্রশংসনীয়।
তার মতো যদি প্রতিটি মানুষ আত্মপ্রত্যয়ের সঙ্গে নিজে কিছু করার চেষ্টা করে, তাহলে একদিন হয়তো এই দেশ থেকে বেকারত্ব চিরতরে বিদায় নেবে। প্রান্ত দাস আজ শুধু তার পরিবারের নয়, পুরো সমাজের জন্যই এক প্রেরণার নাম।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ বারোবাজারে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন...

Photo

কূটনীতিকদের কাছে এনসিপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে: নাহিদ ইসলাম

এফএনএস: এনসিপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে...

Photo

বজ্রপাতে শিবির নেতা হুসাইন আহত, ঢাকায় রেফার্ড

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতে ৭ তলা...

Photo

নিষিদ্ধ ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতির গুলি করে হত্যার অডিও ভাইরাল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত