শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নিষিদ্ধ ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতির গুলি করে হত্যার অডিও ভাইরাল

উচ্চকন্ঠ   17-Jul-2025   82

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের অস্ত্র ও লাঠি হাতে মিছিলের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করায় মোঃ শিমুল হোসেন নামে এক অনলাইন এক্টিভেষ্টকে গুলি করে হত্যার হুমকী দেওয়া হয়েছে।
নিষিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজিব হোসেন ম্যাসেঞ্জারে ফোন করে মঙ্গলবার দুপুরে এই হুমকী দেয়। সজিব হোসেন শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামের আনজির হোসেনের ছেলে।
বুধবার রাতে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে মোঃ শিমুল হোসেন উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তথ্য ও ভিডিও ধারণের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি অনলাইন এ্যক্টিভেষ্ট হিসেবে কাজ করছেন।
মঙ্গলবার দুপুরে তিনি শহরের ২ নং পানির ট্যাংকি পাড়ায় নিজের “শিমুল মিডিয়া” ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় নিষিদ্ধ সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজিব হোসেন ফোন করে ভিডিও শেয়ার করার কৈফিয়ত তলব করেন।
জবাবে শিমুল বলেন, এই ভিডিও সবাই তো শেয়ার করছে। আমি করলে দোষ কি ? ছাত্রলীগ নেতা সজিব এ সময় বলেন, “সবাই করুক তুই করবি ক্যা” এক পর্যায়ে হুমকী দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি বলেন “জুলাই তো আরো আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি ? তুমার চোখে গুলি করে হত্যা করা হবে”।
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির এ ধরণের একটি অডিও বুধবার ভাইরাল হলে জুলাই আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বুধবার মধ্যরাতে শিমুল হোসেন ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেছেন, যার জিডি নং ১০৩৭।
উল্লেখ্য, ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী এলমা খাতুনের স্বামী হচ্ছে অনলাইন এক্টিভিষ্ট শিমুল হোসেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বিকালে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত করছে। ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমারকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

office@ukantho.com


Photo

বজ্রপাতে শিবির নেতা হুসাইন আহত, ঢাকায় রেফার্ড

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতে ৭ তলা...

Photo

কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা, দোয়া ও খাবার বিতরন

মনজুরুল আহসান লিতু , নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি...

Photo

ইঁদুরে খেলো লাশের দুই চোখ

এফএনএস: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মাসুম মিয়া নামে এক...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে বীরেন সাহা এন্ড ব্রাদার্স’-এ রহস্যজনক চুরি: সিসিটিভি সরঞ্জামসহ দুই লক্ষাধিক টাকা লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত