রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ইউনিয়ন পরিষদের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   02-Jul-2025   48

Photo

এফএনএস: নরসিংদীর রায়পুরা উপজেলায় শাহীন মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়া ওই ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি পণ্যের ব্যবসা করতেন। অভিযুক্ত শামীম আহমেদ (৪০) হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। তাকে পুলিশ আটক করেছে। তবে কেন হত্যাকান্ড ঘটিয়েছেন, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। স্থানীয় লোকজন জানান, শামীম মাদকাসক্ত ও বিকারগ্রস্ত। দীর্ঘদিন ধরে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে আসছেন। এর আগেও একাধিক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন। মানসিক সমস্যার কারণে হয়তো কোনও বিষয় নিয়ে শাহীন মিয়াকে কুপিয়ে হত্যা করেছেন। প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানিয়েছেন, বিকালে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে আসেন শামীম। এ সময় ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থানরত শামীম কোনও ধরনের কথাবার্তা ছাড়াই তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। আটক যুবক মাদকাসক্ত বলে দাবি করেছেন স্থানীয় লোকজন। কেন হত্যা করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

office@ukantho.com


Photo

জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো...

Photo

কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির পাতানো নির্বাচন বন্ধ, গঠণতন্ত্র সংশোধন ও সাধারণ সদস্য অন্তর্ভূক্তির দাবী

নিজস্ব প্রতিবেদক: অবশেষে রং মেখে ঢং মেরে সং সেজে আওয়ামী নেতা ও দোসররা...

Photo

ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র মাহে রমজান উপলক্ষে...

Photo

বিএনপি-জামায়াত নেতাদের উপস্থিতিতে নতুন দলের আত্মপ্রকাশ

এফএনএস: রাজধানীর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণদের নতুন রাজনৈতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত