প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্টিত
উচ্চকন্ঠ 06-Aug-2025 52
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে বুধববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ উপজেলায় সারের কোন সংকট নেই। প্রতিটি ইউনিয়নে নিযুক্ত ডিলারগন তাদের নির্ধারিত স্থানেই সার বিক্রি করবেন। এজন্য সরকারী নির্দ্দেশনা মানাসহ নায্যমূল্যে সার বিক্রয়ে ডিলারগন কৃষকদের পাশে থেকে সহযোগিতা করবেন। তিনি বলেন, এ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যগন প্রতিনিয়ত সার বিক্রি কর্মকান্ড পর্ষবেক্ষন করবেন। সার বিতরনে কোন অনিয়ম হলে তাদের বিষয়ে সরকারী নিতিমালায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সঞ্চালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জিন্নুরাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা খায়রুল হক, কালীগঞ্জ উপজেলা ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)এর সভাপতি আনোয়ারুল ইসলাম রবি, সাংবাদিক জামির হোসেন, নয়ন খন্দকার প্রমুখ। এ সভায় উপজেলার বিসিআইসি ও বিএডিসি নিযুক্ত সার ও বীজ ডিলারগন অংশ গ্রহণ করেন।
office@ukantho.com