বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো: রাশদ খান

উচ্চকন্ঠ   26-Nov-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে।ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের ভাই, নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমাকে ভোট দিতে হবে এমন নয়। আমার চেয়ে যোগ্য মানুষকে আপনারা ভোট দেবেন। আমিও তাকেই ভোট দেবো।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
রাশেদ খান আরো বলেন, নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ পেলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজরা ভোটের জন্য মানুষের মাঝে ভয়ের রাজনীতি ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনে ভয় দেখানোর রাজনীতি চলবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে দেশের মানুষ ভয়ের রাজনীতি আর চায় না।
তিনি বলেন, আজ কৃষকরা সার পায় না, বীজ পায় না। শিক্ষা ব্যবস্থা বিগত ১৬ বছরে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। কাজেই, কৃষক বাঁচাতে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

office@ukantho.com


Photo

শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

এফএনএস:জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

Photo

গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস

এফএনএস: গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানিয়েছেন...

Photo

চট্টগ্রামে ভাগনিকে হত্যার পর খালা-খালুকে হত্যার চেষ্টা

এফএনএস: চট্টগ্রামের চন্দনাইশে ভাগনিকে (খালাতো বোনের মেয়ে) হত্যার পর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত