শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

প্রেমিকার ঘরে প্রেমিক, অতঃপর গণপিটুনি

উচ্চকন্ঠ   06-Sep-2025   52

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরে ভোররাতে প্রেমিকার ঘরে প্রবেশ করার অভিযোগে এক কিশোরকে (১৬) স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়েছে। বর্তমানে ওই কিশোর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনা ঘটে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বাহাদুরপুর তেতুলতলা এলাকায় এক কিশোরীর(১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জেস গার্ডেন পেছনের এক কিশোরের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে। যা নজরে আসে কিশোরীর বাবার। বিষয়টি কিশোরীর বাবা লক্ষ্য করে এলাকাবাসীকে ডেকে কিশোরটিকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ কিশোরটিকে হেফাজতে নিয়েছে। পুলিশ হেফাজতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের পল্লীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

কালীগঞ্জের পল্লীতে নদীর পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।...

Photo

টিউলিপের বিরুদ্ধে তদন্ত, গোপনে ঢাকায় ব্রিটিশ দল

উচ্চকন্ঠ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটেনের...

Photo

কারও নিন্দা করার আগে একটু জেনে নিন: আসিফ নজরুল

এফএনএস: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন,...

Photo

বাংলাদেশিকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেলো বিএসএফ

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত