প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জের পল্লীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
উচ্চকন্ঠ 02-Oct-2026 26
কালীগঞ্জের পল্লীতে নদীর পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানাগেছে উপজেলার চাপরাইল বাজার সংলগ্ন গ্রামের নয়ন কাজীর 5 বছর বয়সী শিশু পুত্র তামিম কাজী ২ অক্টোবর দুপুরের দিকে খেরার ছলে সকলের অগোচরে পার্শবর্তী চিত্রা নদীতে ডুবে মারা গেছে। এভাবে পানিতে ডুবে শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তামিম কাজী নামের শিশুটি অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও উপজেরা যুব দলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন।
office@ukantho.com