মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে পুকুরে মিলল কিশোরের লাশ

উচ্চকন্ঠ   25-Sep-2025   66

Photo

এফএনএস:চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শুভ ওই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে। চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিমজানান, পুকুরে শুভর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কর্ণফুলী থানার এসআই মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরের লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করছি, পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে বসন্তবরণ ও বনভোজন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পরিচয় সংকটে থাকা...

Photo

শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি, ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে ইউরোপী ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তার সাক্ষাৎ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ...

Photo

মহেশপুরের এক ভ্যানচালকের গলা কেটে ভ্যান ছিনতাই

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: মহেশপুর এক ভ্যান চালকের গলা কেটে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত