বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

উচ্চকন্ঠ   21-Nov-2025   68

Photo

এফএনএস: সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার সেনাকুঞ্জে এ ঘটনা ঘটে। এ নিয়ে সেনাকুঞ্জে দুবার বেগম জিয়ার সঙ্গে সরকারপ্রধানের একান্তে আলাপ হলো। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় তারা কয়েক মিনিট কথা বলেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য বিনিময় করেন। প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান। সন্ধ্যা ৫টা ২৭ মিনিটের দিকে চেয়ারপারসনকে বিদায় জানান সেনাপ্রধান। সেনাকুঞ্জে অনুষ্ঠিত আয়োজনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

মোবারকগঞ্জ চিনিকলে গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও ব্যবহার শীর্ষক দুইব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তারেক মাহমুদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল প্রশিক্ষণ...

Photo

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর পায়ে হেটে আড়াই কিলোমিটার জিরোলাইন পরিদর্শন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে...

Photo

চাপরাইল বাজারের কালভার্টটি ভেঙ্গে গেছে: প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত