রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাংলাদেশিকে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেলো বিএসএফ

উচ্চকন্ঠ   28-Feb-2025   56

Photo

এফএনএস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে। গত বৃহস্পতিবার সকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, পাঁচ বছর ধরে কলকাতার মধ্যম গ্রামে শ্রমিক হিসেবে কাজ করতেন বিল্লাল। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে তারা ৭-৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যান বিল্লাল। এসময় বিল্লালের ওপর নির্যাতন শুরু করেন বিএসএফ সদস্যরা। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তাকে ফেলে যায়। পরে খবর পেয়ে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার স্বজনরা। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, সকালে বিল্লাল নামে একজনকে বিজিবির সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছি। মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুত্বর আহত অবস্থায় বিল্লাল সানা নামের যুবককে উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে তাকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে যুবদের জন্য তাকওয়া ও সিয়ামের শিক্ষা শীর্ষক আলোচনার সঙ্গে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে বিদ্যালয়ে উপবৃত্তির নামে অর্থ আদায়

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বেথুলি...

Photo

জুলাই অভ্যুত্থানে তরুণদের জীবন দেওয়ার প্রেরণা আবরারের কাছ থেকে: আসিফ মাহমুদ

এফএনএস: অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয়...

Photo

না পারলে ক্ষমতা ছেড়ে দেন, ড. ইউনূসকে দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শিশু ধর্ষণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত