বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

গুলশানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   03-Apr-2025   68

Photo

এফএনএস: রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে নিলয় গায়েন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ফুডপান্ডার রাইডার ছিলেন। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই রাজু আহমেদ। তিনি জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের ৩৮/৩ নাজিরের ম্যাচের চতুর্থ তলার একটি রুম থেকে নিলয় গায়েনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও চাদরের অংশ দিয়ে গলায় ফাঁস দেন। পরে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসআই রাজু আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কী না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। নিলয় গায়েন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার চাওচা গ্রামের মৃত নিখিল গায়েনের ছেলে। তিনি গুলশান কালাচাঁদপুরের ওই ভাড়া বাসায় থাকতেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যায় ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী...

Photo

ঝিনাইদহ-৪ আসনে রাশেদকে অবাঞ্চিত ঘোষনা কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে...

Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত