রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ

উচ্চকন্ঠ   21-May-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়ালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঝিনাইদহ শহরে রেলপথ স্থাপনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন “ঝিনাইদহ শহরে রেলপথ চাই” বাস্তবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে রেল আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আরিফা ইয়াসমীন লিম্পা, মুখ্য সংগঠক আনোয়ার ফিরোজ মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফাজ তানভির মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম ও কার্যকরী সদস্য পারভীন সুলতানাসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী। এবং জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম ওয়াজেদ হোসেন। এছাড়াও ঝিনাইদহ শহরের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা উদ্বোধন বুধবার ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল জবাই-প্রক্রিয়াজাতের সক্ষমতা, মিলবে স্বাস্থ্যসম্মত মাংস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত...

Photo

ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদন্ড

এফএনএস: ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরু উদ্দিন মোল্লা...

Photo

পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: কোনো নির্ধারিত কোরবানির পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে...

Photo

সাংবাদিককে বেধড়ক মারধর বিএনপি নেতার। বললেন-পেটানো কম হয়ে গেছে! অতঃপর দল থেকে বহিষ্কার

এফএনএস: ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত