বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

উচ্চকন্ঠ   21-Sep-2025   65

Photo

এফএনএস: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মো. বিজয় নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় জেলা শহরের কামারগাড়ী এলাকার রেজাউলের ছেলে। সে বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিজয় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

জুলাই সনদ ২০২৫ ধারণ করেই সংবিধান সংশোধন হবে: আইনমন্ত্রী

এফএনএস: জুলাই সনদ ২০২৫-কে সামনে রেখে ও জুলাইয়ের চেতনাকে ধারণ করেই সংবিধান...

Photo

জন্মের পর প্রত্যেকের একটি করে গাছ লাগানো উচিত: পরিবেশ প্রতিমন্ত্রী

এফএনএস: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ চার বাংলাদেশি আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জ বাফার গুদামে জমাট বাধা সার নিয়ে চলছে রমরমা অর্থ বানিজ্য: দেখার কি কেউ নেই?

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে বাফার সার গুদামে হ্যান্ডলিং ঠিকাদার,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত