বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ চার বাংলাদেশি আটক

উচ্চকন্ঠ   08-Nov-2025   75

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান ও অবৈধ অনুপ্রবেশ রোধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। ৮ নভেম্বর শনিবার সকালে ও দুপুরে রাজাপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৩/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের মোঃ মনিরের আমবাগানের মধ্যে হাবিলদার মোঃ আকরাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের মোঃ সালাম হোসেনের ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়মিত টহলের সময় হাবিলদার মোঃ সাইফুর ইসলামের নেতৃত্বে চারজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত গমনকালে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। আটককৃত দীপংকর কুমার সরকার (৩৩) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার হোসেনপুর গ্রামের হরেন্দ্রনাথ সরকারের ছেলে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে...

Photo

অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা...

Photo

ঝিনাইদহে মাটি চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌর এলাকার বাস টার্মিনালের...

Photo

ঝিনাইদহে জমকালো আয়োজনে রফিজ-রাহেলা ও শের আলী ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উৎসবমুখর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত