রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জমকালো আয়োজনে রফিজ-রাহেলা ও শের আলী ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   27-Oct-2025   75

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রফিজ-রাহেলা ও শের আলী ফাউন্ডেশন প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার বিকেলে উপজেলার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টায় ম্যাচের উদ্বোধন হয়। খেলা শুরু হতেই দুই দলের মধ্যে দেখা যায় আক্রমণ-পাল্টা আক্রমণের দারুণ লড়াই। খেলার ১৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে রফিজ-রাহেলা ফাউন্ডেশন একাদশ এগিয়ে যায় ১-০ গোলে। তবে গোল শোধে মরিয়া হয়ে ওঠে শের আলী ফাউন্ডেশন একাদশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সের ভেতর ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে শের আলী একাদশ। নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্রয়ে শেষ হলে ম্যাচের সিদ্ধান্ত যায় ট্রাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় শের আলী ফাউন্ডেশন একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া ও গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের চেয়ারম্যান জাহিদ হোসেন।

office@ukantho.com


Photo

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

এফএনএস: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের...

Photo

খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যা

এফএনএস: খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে,...

Photo

ঝিনাইদহে দিনব্যাপী চাকুরী মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বেকার যুবদের কর্মসংস্থান ও তাদের...

Photo

শরীয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় বোমা তৈরির সময় বিস্ফোরণে সোহান ব্যাপারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত