প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে মাটি চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার
উচ্চকন্ঠ 18-Jan-2026 64
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌর এলাকার বাস টার্মিনালের পাশে গত কাল বিকালে একটি ভবন নির্মাণের জন্য মাটি কাটার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন এক নির্মাণ শ্রমিক। এসময় হঠাৎ করে মাটির একটি অংশ ধসে পড়লে তিনি মাটির নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তাদের আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই ওই শ্রমিককে মাটির নিচ থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও শ্রমিককে জীবিত উদ্ধারের খবরে স্বস্তি ফিরে আসে।
office@ukantho.com