রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

বিনোদন

কালীগঞ্জে তারুণ্যের উৎসবে দিনব্যাপী পিঠা উৎসব

উচ্চকন্ঠ   09-Jan-2025   47

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ প্রতিবেদক: এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়; স্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ পরিষদ অডিটরিয়ামে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।
পিঠা উৎসবে অংশ নেয় উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। নানা পদের পিঠাপুলি তৈরি করে তা নিজ নিজ স্টলে শিক্ষা প্রতিষ্ঠানের নামে টেবিলের উপরে সাজিয়ে রাখেন।
সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় তিনি পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, পিঠা উৎসবের অংশগ্রহণকারী উপজেলা শিক্ষা অফিসার শারমিন নাসিমা বানু, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দিনব্যাপী চলা এ পিঠা উৎসবে স্থানীয় নারী পুরুষ শিশু ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পিঠা উৎসবে প্রধান অতিথি কালীগঞ্জ নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, কালীগঞ্জে শীতের যে আমেজ পড়েছে, সেই আমেজকে পূর্ণতা দিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ সবার প্রচেষ্টায় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তারুণ্যের উৎসবে মেতেছে উপজেলার শিক্ষক, শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীরা সেই গ্রাম-বাংলার ঐতিহ্য পিঠা-পুলি, তৈরি করেছে রাত জেগে, এবং সেটা আজকে এই পিঠা উৎসবে উপস্থাপন করেছে। তাঁদের এই প্রচেষ্টা আমাদের আনন্দিত করেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি’র...

Photo

আরব আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত

এফএনএস: ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সংযুক্ত...

Photo

সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে: সারজিস আলম

এফএনএস: সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য...

Photo

শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেবো না: আখতার হোসেন

এফএনএস: শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত