রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

নড়াইলে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন

উচ্চকন্ঠ   04-Sep-2025   70

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লীগ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগীতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস ( উপসচিব )।
ঊদ্বোধনীর আগে একটি র‌্যালী ষ্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি শেষে একই স্থানে এসে শেষে হয়।উদ্বোধনী খেলায় ইয়ং প্যাগাসাস ক্লাব ৭-০ গোলে তুষার স্মৃতি সংসদকে পরাজিত করে।
জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে কিউট জেলা ভিত্তিক হ্যান্ডবল লীগের সমন্বয়কারী এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য-সচিব সাঈদ আহমেদ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোতাসসিন বিল্লাহ এবং নড়াইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানী,জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, খেলোয়ারসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।।
প্রধান অতিথির বক্তব্যে লিংকন বিশ্বাস বলেন, “বাংলাদেশে হ্যান্ডবল এখনো তেমন পরিচিত নয়। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই খেলাকে জনপ্রিয় করা সম্ভব।”
কিউট জেলা ভিত্তিক এ হ্যান্ডবল (পুরুষ )লীগে মোট ২৪টি ক্লাব অংশ নিচ্ছে। ১১ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগের আহবায়ক ঢাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও...

Photo

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা

এফএনএস: তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস...

Photo

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করনের ঘোষণা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ...

Photo

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত

এফএনএস: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত