শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নজরুল বর্ষ উপলক্ষে মহেশপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উচ্চকন্ঠ   02-Jul-2026   24

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাহাউল ইসলাম, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহেব আলী খান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এবং সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দ্বীপা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট...

Photo

দুই পুত্রবধূর সাথে পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া

এফএনএস: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...

Photo

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

এফএনএস: মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

Photo

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

এফএনএস: চট্টগ্রামে মাদকাসক্ত হয়ে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত