সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হলুদ-সবুজের জোয়ার: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

উচ্চকন্ঠ   12-Jun-2026   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের এক বর্ণাঢ্য র‍্যালি। হেক্সা জয়ের প্রত্যাশায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ফুটবলপ্রেমী অংশ নিয়ে শহরজুড়ে সৃষ্টি করেন উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। ব্রাজিলের জাতীয় দলের পরিচিত হলুদ-সবুজ রঙে সজ্জিত সমর্থকেরা পতাকা, ব্যানার ও জার্সি পরে অংশ নেন শোভাযাত্রায়। কোলের শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক— সব বয়সী মানুষের উপস্থিতি র‍্যালিটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
র‍্যালিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে সবাই এক কাতারে শামিল হন।
শোভাযাত্রাটি ওয়াজির আলী স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ র‍্যালিটি উপভোগ করেন এবং ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক সাংবাদিক রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ম আহ্বায়ক মাকিবুল ইসলাম বাপ্পি এবং সাংবাদিক ইমন হাসান।
বক্তারা বলেন, ফুটবল বিশ্বে ব্রাজিল একটি ঐতিহ্যবাহী নাম। নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবলের জন্য দেশটির প্রতি কোটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসা রয়েছে। তারা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে এবং সেই বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, চলমান বিশ্বকাপ মিশনে ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।
ঝিনাইদহের এই বর্ণিল আয়োজন প্রমাণ করেছে, ফুটবলের প্রতি মানুষের আবেগ ও ভালোবাসা এখনও অটুট। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই র‍্যালি শহরের ক্রীড়াপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

office@ukantho.com


Photo

আওয়ামী দোসর ফরিদ মিয়ার এক গুয়েমির কারণে বাস মালিক ও শ্রমিকরা পথে বসার উপক্রম

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের “কালীগঞ্জ মটর মালিক সমিতি”র...

Photo

গাজায় শান্তি রক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ

এফএনএস:শান্তি রক্ষার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে ফিলিস্তিনের গাজায়...

Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে বিএনপির বিজয় র‌্যালী

শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ প্রতিনিধি: স্বৈরাচার আওয়ামীলীগ সরকার...

Photo

ফরিদপুরে দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ

এফএনএস: ফরিদপুরে রাকিবুল হাসান নামে দুবাই প্রবাসী এক ব্যক্তির দুই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত