প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মাংসের দোকানে অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা
উচ্চকন্ঠ 22-Oct-2025 94
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাংস বিক্রির দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বুধবার সকালে পৌরসভার হাটচাঁদনী ও খাদ্য অফিসের সামনে মাংসের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে গরু ও ছাগলের মাংস বিক্রি করার অপরাধে ২ জন মাংস ব্যবসায়ী প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও নলডাঙ্গা রোডে পচা মাংস বিক্রির অপরাধে এক ব্যবসায়ীর মাংস মাটিতে পুতে ফেলা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, স্বাস্থ্য সম্মত পরিবেশে মাংস বিক্রি করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থায় জেল জরিমানা হতে পারে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে প্রানী সম্পদ কর্মকর্তা জিল্লু রাইন, পৌর স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন সহ কালিগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com