বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

উচ্চকন্ঠ   02-Sep-2025   47

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে দলটি। গতকাল সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঘটানো হবে।

office@ukantho.com


Photo

শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

এফএনএস: অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের...

Photo

ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক...

Photo

ভোট চাইতে গিয়ে কৃষকের সাথে ধান রোপন করলেন রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নিজ নির্বাচনী এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে...

Photo

নরসিংদীতে সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার

এফএনএস: নরসিংদীর বেলাবো নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে আজিমুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত