সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

উচ্চকন্ঠ   02-Oct-2025   85

Photo

এফএনএস: ঝিনাইদহে বাসের ধাক্কায় অটোরিকশার থাকা শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের আঠারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরবাথান গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও তার নাতি জীবননগর উপজেলার বাসিন্দা সিফাত (৮)। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা যাত্রীবাহী মন্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন মারা যায়। আহত হয় ভ্যানচালক নজরুল ইসলামসহ দুজন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে লাশ দাফন করা হবে।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালীগঞ্জে এতিমখানায় ছাগল দান করলেন বিএনপি নেতা হামিদ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী...

Photo

নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক: গয়েশ্বর

এফএনএস: একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি...

Photo

বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত