শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশননের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: রাসেল সভাপতি, ইমন সম্পাদক

উচ্চকন্ঠ   24-Oct-2025   83

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপরে শহরের এইচ এস এস সড়কের মডার্ন মোড়ের মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনকিলাব প্রতিনিধি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক কালবেলা প্রতিনিধি শেখ ইমন। অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি সময়ের আলোর সম্রাট হোসেন, সহ-সাধারণ সম্পাদক আজকের প্রত্যাশার সুলতান আল এনাম, সাংগঠনিক সম্পাদক বাংলা এডিশনের আশরাফুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক বাংলাদেশের খবরের এম বুরহান উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালের কণ্ঠের আব্দুর রাজ্জাক রাজন, সাংস্কৃতিক ও ত্রীড়া সম্পাদক জনবাণী প্রতিনিধি মিশুক হাসান, আইন বিষয়ক সম্পাদক খোলা কাগজের রাজিব মাহমুদ টিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলার দূত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী স্বপন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনবাণী প্রতিনিধি সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য হিসেবে ভোরের আকাশের সুজন বিপ্লব, বাংলাদেশ গার্ডিয়ান রামিম হাসান, বাংলা ৫২ নিউজের জাহিদুজ্জামান জাহিদ নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক শেখ ইমন বলেন, গনমানুষের জন্য স্বাধীন গনমাধ্যম চাই স্লোগানে সাংবাদিকতায় নবউদ্যোমে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল কার্যক্রম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান যুগে সংবাদ পরিবেশনায় মাল্টিমিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে জেলার মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। এই সংগঠন সেই শূন্যস্থান পূরণ করবে বলে আমরা আশা করছি। গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে জেলা পর্যায়ে পেশাদারিত্বের মর্যাদা সংরক্ষণ এবং চ্যালেঞ্জ গ্রহণে গণমুখী একটি মাল্টিমিডিয়া সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করতে আমরা দায়বদ্ধ।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনটি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম এবং গণমাধ্যমে তথ্যের সঠিকতা রক্ষায় ভূমিকা রাখবে।
এদিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

office@ukantho.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান অপারেশন, ভোগান্তিতে প্রসূতিরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য...

Photo

ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কনকনে এই শীতে যখন জনজীবন বিপর্যস্ত,...

Photo

গ্রাহকের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গাজীর বাজার...

Photo

গোলাম রাব্বানীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হাসনাত

এফএনএস: নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত