সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন

উচ্চকন্ঠ   07-Mar-2026   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তে আগুনে পুড়ে যায় অফিসে থাকা সকল আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি। সেসময় বিস্ফোরন করা হয় দুটি ককটেল। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার ফেসবুকে তারেক রহমানকে নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সাথে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাক-বিতন্ডা হয়। বিষয়টি ওইদিনই সমাধান করে দেয় স্থানীয়রা। ওই ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে ধারনা করছে স্থানীয় বিএনপির কর্মীরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে নিহত ২ যুবক

এফএনএস: খুলনার রূপসা উপজেলায় ও নগরীর সোনাডাঙ্গা এলাকায় পৃথক সন্ত্রাসী...

Photo

কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরিক্ষা ২০২৫ সম্পন্ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কিন্ডারগার্ডেন...

Photo

জনগণের বিশ্বাস- আগামীদিনে দেশের কর্ণধার তারেক রহমান: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজ দেশের...

Photo

প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

এফএনএস: প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত