সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   05-Mar-2026   68

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার সহযোগী লিটন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। আহত তার বন্ধু লিটন (৩৮) ফতুল্লার লালপুর এলাকার কাদের মিস্ত্রির ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার পঞ্চবটিতে রাস্তার পাশের কিছু দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিলার বাবু ও নাঈম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে বাবু ও লিটনকে শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায় তাদের অন্য সহযোগীরা। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন এবং লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আরও জানা গেছে, নিহত রিয়াজ উদ্দিন বাবু ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন এবং ‘কিলার বাবু’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মূলত আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বিরোধ ছিল। সম্প্রতি খাস জায়গায় বেশ কিছু দোকান বসিয়ে ভাড়া ওঠানো নিয়ে দ্বন্দ্বের জেরে বাবুকে কুপিয়ে হত্যা করেছে। নিহত বাবুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

প্রতিপক্ষের গুলিতে ভাইবোন আহত

এফএনএস: রাজধানী মিরপুরের পল্লবীতে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের...

Photo

উচ্চকন্ঠ নিউজের শুভাকাঙ্খী সাংবাদিকদের সম্মানে ঘরোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নিউজ...

Photo

নিবন্ধনের জন্য আবেদন জমা দিল এনসিপি, প্রতীক হিসেবে চায় শাপলা

এফএনএস: ছাত্র আন্দোলনের মাটি থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক...

Photo

২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন কুষ্টিয়াকে হারিয়ে ঝিনাইদহ লাইফ ওয়ে ক্লাবের রোমাঞ্চকর জয়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে যখন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত