রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবিতে গেট মিটিং

উচ্চকন্ঠ   29-Nov-2025   64

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উপস্থাপিত চার দফা দাবির পক্ষে দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিলের প্রধান প্রবেশদ্বারে এই গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি সাহার আলী।
গেট মিটিংয়ে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি সাহাদ আলী, কারখানার ডিজেলচালক আশরাফুল ইসলাম পিন্টু, ক্রয় করনিক রাজন আলী, ওয়াকসপ টার্নার মুহিদুল ইসলাম বাবুল প্রতাপ, টাইম কিপার আতিয়ার রহমান, ইলেকট্রনিক শ্রমিক বকুল হোসেনসহ আরও অনেকে। মিলগেটে জড়ো হওয়া শতাধিক শ্রমিক-কর্মচারীরা শ্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসূমী শ্রমিকদের স্থায়ী পদে সমন্বয় না হওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একইভাবে কানামুনা শ্রমিক-কর্মচারীদের পদোন্নয়ন ও নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় বিভিন্ন মিলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই স্ব স্ব পদে নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সব চিনিকলে কানামুনা শ্রমিকদের কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তারা।
এ ছাড়া বক্তারা পে-কমিশনের কর্মচারীদের মতো মজুরি কমিশনের অধীন শ্রমিকদেরও বৈষম্যহীনভাবে ১৫% বিশেষ সুবিধা প্রদানের দাবি জানান। সরকারের ঘোষণা মতে ১ জুলাই ২০২৫ থেকে এ সুবিধা কার্যকর না হলে অগ্রিম সুবিধা বেতনের সঙ্গে যুক্ত করার দাবি করেন তারা। দৈনিক হাজিরা ভিত্তিক কর্মরত দক্ষ জনবলের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৫ মে ২০২৫ সালের গেজেট অনুযায়ী বেসিক বাড়িভাড়া ৫০%, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা ও যাতায়াত ভাতা ৫০০ টাকা অন্তর্ভুক্ত করে নতুন দৈনিক হার নির্ধারণের দাবি পুনর্ব্যক্ত করা হয়।
বক্তারা আরও বলেন, ২০২৫-২৬ মাড়াই মৌসুম নির্বিঘেœ চালাতে সিডিএ/সিআইসি ও অন্যান্য কর্মচারীদের ছুটির দিনেও কাজের গতি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি মৌসুমী শূন্য পদের বিপরীতে দৈনিক মজুরি ভিত্তিক জনবল নিয়োগের অনুমতি দিলে কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে এবং মিলের আর্থিক সাশ্রয় হবে।
গেট মিটিংয়ে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে। শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তারা।

office@ukantho.com


Photo

শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাদপুর...

Photo

ঝিনাইদহের ব্যবসায়ী লালু ও ছেলে সৌরভের নকল মোবাইলের ব্যবসা; চাকরি ছাড়ায় মিথ্যা মামলা ম্যানেজারের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চাকরী ছেড়ে দেওয়ায় আসাফুর রহমান হিমেল...

Photo

কালীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হামিদুল ইসলাম হামিদের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: গত ১২ অক্টোবর বিকালে কালীগঞ্জ উপজেলা...

Photo

ঝিনাইদহে সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ: অভিযোগ পেয়ে এক বছরেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত