মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উচ্চকন্ঠ   17-Oct-2025   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ অফিসার মির রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নূর-এ-নবী জানান, চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার ৪’শ ৮৫ জন সুবিধাভোগী কৃষকের মাঝে ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মে মেট্রিক টন ডিএপি ও ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গতবছর কৃষকেরা ব্যাপক হারে সরিষা উৎপাদনের ফলে সরকারের প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের...

Photo

ছাত্র সংগঠনের নামে গুপ্ত রাজনীতি গ্রহণযোগ্য নয়: ছাত্রদল সভাপতি

এফএনএস: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন,...

Photo

কক্সবাজার ঘুরতে যাওয়া হলো না দিলীপ-সাধনা দম্পতির, মেয়ে হাসপাতালে

এফএনএস: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ...

Photo

কালীগঞ্জ সোনালী ব্যাংকঃ গ্রাহক হয়রানী যেখানে নিত্যদিনের ঘটনা

নিজস্ব প্রতিবেদক: কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। এমনই একটি সেবা মূলক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত