বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জুলাই শহীদ দিবসে আবু সাঈদের বাড়িতে মানুষের ঢল, কবরে শ্রদ্ধা

উচ্চকন্ঠ   16-Jul-2025   85

Photo

এফএনএস: ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। ২০২৪ এর ঠিক এ দিনটিতে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন আবু সাঈদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এ দিনটিকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। বুধবার সকাল সাড়ে ৭টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামের জাফর পাড়ার বাড়িতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। এতে রংপুর জেলা প্রশাসন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিভিন্ন পেশাজীবীর মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ দিনকে ঘিরে মানুষের ঢল নামে পীরগঞ্জের বামনপুর গ্রামে। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগরের আমির এটিএম আজম খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপরই শ্রদ্ধা নিবেদন করতে সেখানে আসেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও রংপুর জেলা ছাত্রদলের নেতারা। তারা বলেন, সাঈদের আত্মদানের বিষয়টি বিশ্ববিদ্যালয় কোনোদিন ভুলে যাবে না। তার স্মৃতি নিয়ে কাজ করছে তারা। একই সঙ্গে আবু সাঈদ হত্যার বিচার দ্রæত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সক্রিয় ভ‚মিকা রাখছে। এসময় কান্নায় ভেঙে পড়েন আবু সাঈদের বাবা-মা। ছেলে হত্যার বিচার চান তারা। এছাড়া সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালি করা হয়। উদ্বোধন করা হবে আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর এবং তার নিহত স্থানে ‘আবু সাঈদ চত্বর’ ঘোষণার মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু হবে। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল সাড়ে ৫টায় দোয়া ও মিলাদ মাহফিল। শহীদ আবু সাঈদের স্মরণে দিনব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিশেষ কর্মসূচি পালন করে।

office@ukantho.com


Photo

১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত

এফএনএস: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য...

Photo

ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-আগুন

এফএনএস: ফরিদপুরের সালথায় পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির...

Photo

ঝিনাইদহে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পাট ও পাটজাত পণ্যের...

Photo

জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত