রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত

উচ্চকন্ঠ   05-Mar-2025   42

Photo

এফএনএস: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য প্রতি কেজি ৯৫ টাকা ৪০ পয়সা দরে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোচ ব্যয় হবে ৯৫ কেটি ৪০ লাখ টাকা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে প্রতি কেজি ৯৫.৪০ টাকা দরে ১০ হাজার মেট্রিক টন মসুর ডালের দাম পড়বে ৯৫ কোটি ৪০ লাখ টাকা। উল্লেখ্য, গত ৪ ফেব্রæয়ারি সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার অনুমোদন দেওয়া হয়। নাবিল নবা ফুডস লিমিটেডের কাছ থেকে প্রতি কেজি ৯৭ টাকা ৯২ পয়সা হিসেবে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ে ব্যয় ধরা হয় ৯৭ কোটি ৯২ লাখ টাকা। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৮ হাজার টন। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৫০ টনের। এখন আরও ১০ হাজার টন কেনার অনুমোদন মিললো।

office@ukantho.com


Photo

কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

এফএনএস: কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে (৫৫) বাড়ির...

Photo

ঝিনাইদহে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি...

Photo

কালীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুদান দিলেন বিএনপি নেতা হামিদুল ইসলাম

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

Photo

ধর্ষকদের ফাঁসির দাবি, আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী

এফএনএস: মাগুরার ধর্ষিত শিশুর আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত