বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সাময়িক বরখাস্ত হলেন ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান

উচ্চকন্ঠ   17-Mar-2025   51

Photo

এফএনএস: রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়েছে। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৯ ফেব্রæয়ারি মামলার পরিপ্রেক্ষিতে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রæয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৯ ফেব্রæয়ারি মামলার পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রæয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। দুই কর্মকর্তাই বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতুকে...

Photo

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কালীগঞ্জ বিএনপির তিন গ্রæপই একাট্টা, মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজে...

Photo

কালীগঞ্জে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে এক কর্মির অব্যাহতি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে গণঅধিকার...

Photo

বাগেরহাটে ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যার অভিযোগ, মূলহোতা গ্রেপ্তার

এফএনএস: বাগেরহাটের মোংলা শহরে কিশোরী (১৪) আত্মহননের ঘটনার ভিন্ন মোড়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত