বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী

উচ্চকন্ঠ   10-Jun-2026   31

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে|
মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়| প্রতিযোগিতা শেষে চারটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বালক ও বালিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়| একই সঙ্গে অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী এবং অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়|
সাঁতার প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াসসহ প্রশিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও দর্শনার্থীরা|
আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী ২১টি সেশনে পরিচালিত সাঁতার প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে| অনুষ্ঠানে অতিথিরা সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিশু-কিশোরদের নিরাপদ ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন| এছাড়া ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়|

office@ukantho.com


Photo

অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত!

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র...

Photo

জাতীয় পর্যায়ে শীর্ষ স্থানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা...

Photo

সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাষ্ট্রবিরোধী বক্তব্য...

Photo

মহেশপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত