রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

টিকটকে পরিচয়ে পরকিয়া, মহেশপুরে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী ও এক যুবক আটক

উচ্চকন্ঠ   12-Jun-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে এক গৃহবধূ ও এক যুবককে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই গৃহবধূর সঙ্গে যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আলোচনা চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে মহেশপুর উপজেলার এক প্রবাসী যুবকের সঙ্গে সাথী খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, কিছুদিন আগে টিকটকের মাধ্যমে সাথী খাতুনের পরিচয় হয় লিখন নামের এক যুবকের সঙ্গে। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে স্থানীয়রা দাবি করেন। এ নিয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নানা আলোচনা চলছিল।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বুধবার রাতে সাথী খাতুনের বাড়িতে লিখনকে দেখতে পেয়ে এলাকাবাসীর সন্দেহ আরও জোরালো হয়। পরে স্থানীয়রা দুজনকে আটক করে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর সাথী খাতুন ওই যুবককে বিয়ে করার ইচ্ছার কথা প্রকাশ করেন। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার পারিবারিক ও সামাজিক জীবনে নানা ধরনের সংকট তৈরি করতে পারে। বিশেষ করে দীর্ঘদিন প্রবাসে থাকা পরিবারের সদস্যদের ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও পারিবারিক বন্ধন আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপি নেতার পিতার ইন্তেকাল। নেতৃবৃন্দের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের বিএনপি...

Photo

৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি ইনকিলাব মঞ্চের

এফএনএস: আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং...

Photo

যারা বিএনপির বিরোধিতা করছে, তারাই জিয়াবাদের আবিষ্কারক: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে বাগবিতন্ডার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত