সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   09-Jul-2025   56

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে প্রিয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বসুপটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রিয়া (১০) উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রিয়া তার ছোট ভাইসহ আরও কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে বাড়ির পাশে একটি ঘেরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে ডুবে যায়। পরে তারা বিষয়টি প্রিয়ার পরিবারের সদস্যদের জানায়।
পরিবার ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

office@ukantho.com


Photo

পুলিশের নতুন লোগো প্রকাশ

এফএনএস: বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা...

Photo

নড়াইলে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উদযাপন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: “প্রবাসীর অধিকার, আমাদের...

Photo

একই চেয়ারে সাত বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে যুথিকা বিশ্বাসের একচ্ছত্র সাম্রাজ্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে তিন বছর পর পর বদলির...

Photo

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রুয়ারির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত