সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

২৯ অক্টোবরের যুব সমাবেশ সফল করতে হবে: মাহাবুবার রহমান মিলন

উচ্চকন্ঠ   27-Oct-2025   68

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হরিগবিন্দপুর ঈদগাহ ময়দানে ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবনেতা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহজান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক তৌফিক ইসলাম কাজল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে যুবনেতা মাহাবুবার রহমান মিলন বলেন, দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে যুবদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী ২৯ অক্টোবরের কালীগঞ্জের যুব সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা

এফএনএস: মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে পিটুনিতে দুই জন নিহত হয়েছেন।...

Photo

কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে...

Photo

রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত...

Photo

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা জাতির গর্ব: সেনাপ্রধান

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত