সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কোন ছাড় দেওয়া হবে না-ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ

উচ্চকন্ঠ   11-Dec-2025   45

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, বিগত দিনের নির্বাচনের মত এবারের নির্বাচন হবে না। এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। কেউ শৃংখলা ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার বেলা ১২টায় কালীগঞ্জের সরকারী কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আইনশৃংখলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক নিরোধ, আত্মহত্যা প্রতিরোধ, ডেঙ্গু, উন্নয়নমুলক কর্মকান্ড, শিক্ষা ও দূর্নীতি বিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিতে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরো বলেন, এ উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তাকে সরকারি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। জনগনের সেবা ও উন্নয়নমুলক কর্মকান্ড যেন কোনক্রমেই থেমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসব কাজে কোন অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। মাদক প্রতিরোধ ও আইনশৃংখলা উন্নয়নে বিশেষ করে অস্ত্র উদ্ধারে তৎপর হওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
মতবিনিময় সভার শুরুতেই পরিচিতি পর্ব শেষে এ উপজেলার সার্বিক চিত্র স্লাইডে প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এরপর অত্র উপজেলার সার্বিক বিষয়ের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওঃ আবু তালিব, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুরশিদা জামান বেল্টু, বিএনপি নেতা ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, উপজেলা যুবদলের দলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, গন অধিকার পরিষদ নেতা ইকবাল জাহিদ রাজন, বিশিষ্ট সাংবাদিক ও সমকাল প্রতিনিধি জামির হোসেন, দিনকাল প্রতিনিধি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান আজিজুল খা। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

নাচোল বিদ্রোহের নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষেও বেদখলে ধ্বংসস্তুপে পরিণত তার পৈতৃক বাড়ি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নাচোল কৃষক বিদ্রোহের নেত্রী ইলা মিত্রের...

Photo

সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না: জামায়াত নায়েবে আমির তাহের

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনও যে একেবারে সঠিক ও সুষ্ঠু হবে এরকম কোনো...

Photo

ঝিনাইদহে কারাতে প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট প্রদান

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: সুস্থ শরীর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি...

Photo

মেহেরপুরের সাপের কামড়ে শিশুর মৃত্যু

এফএনএস: মেহেরপুরে সাপের কামড়ে মেহেরপুরের গাংনী উপজেলায় মাইশা আক্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত