মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আবাসিক এলাকায় কোয়েল পাখির খামার: পৌর প্রশাসকের নির্দেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন!

উচ্চকন্ঠ   30-Jun-2025   62

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আবাসিক এলাকায় কোয়েল পাখির খামার গড়ে তোলায় একদিকে পরিবেশ দূষণ হচ্ছে অন্যদিকে খামারের আশেপাশের বাড়িঘরের বাসিন্দারা অত্যন্ত দূর্গন্ধে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছে না। এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে এলাকাবাসী খামার অপসারণের আবেদন জানালে তিনি পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে খামারটি অপসারণের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাযায়, শহরের আড়পাড়া কোটচাঁদপুর রোডে জনৈক শাহিনুর রহমান শাহিন একটি ভবনে কোয়েল পাখির খামার গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে খামার চালু রাখায় এ খামারের বিভিন্ন বর্জ্য ও পাখির মল-মূত্রের দূর্গন্ধে আশেপাশের বাসিন্দারা বসবাস করতে পারছে না। আবাসিক এলাকায় এ ধরণের খামার গড়ে তোলায় স্থানীয় বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়ে খামারের মালিক শাহিনকে খামারটি অন্যত্র স্থানান্তরের জন্য অনুরোধ করলেও তিনি এ বিষয়ে কর্ণপাত করছেন না। ফলে বাসিন্দারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে খামারটি বন্ধ করে এলাকাবাসীকে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য মৌখিকভাবে একাধিকবার পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তাকে জানালেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। ফলে এলাকাবাসী সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে পৌর প্রশাসকের কাছে আবেদন জানান। তিনি অবিলম্বে খামারটি অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেনকে নির্দেশ দিলেও তিনি কোন এক অজানা কারণে গত এক মাসেও পৌর প্রশাসকের নির্দেশ পালন করেননি। ফলে এলাকাবাসীর মনে প্রশ্ন উঠেছে, পরিবেশ দূষণকারী খামার মালিক শাহিনের সাথে স্বাস্থ্য কর্মকর্তা আলমগীরের কি সম্পর্ক যে তিনি পৌর প্রশাসকের নির্দেশকেও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলেছেন?

office@ukantho.com


Photo

সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

এফএনএস: সমৃদ্ধ, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন...

Photo

সাংবাদিককে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুর থানার কাছাকাছি আহমাদ ওয়াদুদ নামে একজন...

Photo

দিনাজপুরে ধর্ষণের শিকার ১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা

এফএনএস: দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছরের এক...

Photo

কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় মালিকের মৃত্যু

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচানপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত