রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, কর্মচারী আটক

উচ্চকন্ঠ   08-Sep-2025   57

Photo

এফএনএস: বগুড়ায় পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম রতন (২৬) নামের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসিইকবাল বাহার বলেন, আটকের পর রাকিবুল স্বীকার করেছেন, শনিবার ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন। এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করেন। পেট্রলপাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকান্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল। এর আগে শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যার এ ঘটনা ঘটে। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ইতিমধ্যে হত্যাকান্ডের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এতে সময় লেগেছে ২০ সেকেন্ডেরও কম। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী...

Photo

বিয়ের এক দিন পর কলাবাগান থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে আবু সালেম (৩৫) নামে এক...

Photo

মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় চলন্ত একটি পাথরবোঝাই...

Photo

বিশ^মানের হাসপাতাল স্থাপনের দাবীতে কালীগঞ্জে রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের মতবিনিময় সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে একটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত