সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত

উচ্চকন্ঠ   15-Jan-2025   47

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নাঈম হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সেসময় আহত হয়েছে আরোহী সালিম হোসেন। বুধবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও আহত সালিম একই গ্রামে শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে নাঈম হোসেন চাচাতো ভাই সালিমকে সাথে নিয়ে মহেশপুওে যাচ্ছিলো। পথে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে নাঈম হোসেন ও সালিম গুরুতর আহত হয়। স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাঈম হোসেনকে মৃত ঘোষণা করে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারজানা নাজনীন শাম্মি বলেন, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিলো। এদের মধ্যে নাঈম হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আর আহত সালিমের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদও হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

ফাতেমা (প্রা:) হাসপাতালে ভূল অপারেশনে কলেজ ছাত্রের মৃত্যু: ছাত্র বিক্ষোভের মুখে ক্লিনিক বন্ধ ঘোষণা

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায়...

Photo

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর সড়কের...

Photo

ঘুষের টাকাসহ আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

এফএনএস: ঘুসের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোরের প্রাথমিক শিক্ষা অফিসার...

Photo

কোটচাঁদপুর শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগরে ফ্রি চক্ষু ক্যাম্প

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুর শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত