বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

কৃষি

কালিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরন

উচ্চকন্ঠ   03-Sep-2025   78

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খরিপ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় উপজেলার ৩ শত কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেয়া হয়।
উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, সমকাল পত্রিকার জামির হোসেন, জিটিভির ওলিয়ার রহমান, বাংলাদেশ বেতারের আহসান কবির সহ উপকার ভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান , নড়াইল জেলা প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় সারাদেশে...

Photo

নড়াইলে স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় পারিবারিক...

Photo

চট্টগ্রামে আ. লীগ-ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলাসহ সন্ত্রাসবিরোধী...

Photo

১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

এফএনএস: সরকার এক কোটি ২০ লাখ লিটার ভোজ্যতেল কেনার সিদদ্ধান্ত নিয়েছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত