সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল

উচ্চকন্ঠ   17-Jul-2025   78

Photo

কাজী আতিকুর রহমান , নড়াইল জেলা প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের আয়োজনে এ প্রতিবাদ কর্মসুচি পালিত হয়।
নড়াইল শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসটার্মিনালে এসে শেষ হয়। পরে
মুক্ত মঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাড. এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম. নড়াইল নগর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদ জানান এবং দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার মধ্যদিয়ে নির্ধাতির সময়ে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহবান জানান।
কর্মসুচিতে যুবদলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানির মৃত্যু

এফএনএস: যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরের চেকপোস্ট বাজারে বিদ্যুৎস্পৃষ্ট...

Photo

সাদাপাথরে লুটপাট: সিলেটে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

এফএনএস: সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুট...

Photo

ত্রাস সৃষ্টি করে মামার জমি দখলের চেষ্টা ভাগ্নের: মামার সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফতেপুর...

Photo

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় এক ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত